ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে সেনা তত্ত্বাবধানে তিন উপজেলায় ৩৩৯টি যানবাহন তল্লাশি, ২,১২,০০০ টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • 21

চাঁদপুর জেলার তিনটি উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনীর নেতৃত্বে ট্রাফিক আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানে মোট ৩৩৯টি যানবাহন তল্লাশি করে ২,১২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১৬টি মোটরসাইকেল ও ১টি ট্রাক্টর জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ফরিদগঞ্জ:
বৃহস্পতিবার সকাল ১১:৩০ থেকে দুপুর ৩টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চতুরা এলাকায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালিত হয়। তল্লাশিকৃত ৯৭টি যানবাহনের মধ্যে লাইসেন্স না থাকায় ৬ জন চালকের কাছ থেকে ২৭,০০০ টাকা জরিমানা আদায় এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শাহরাস্তি:
একই দিনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজারে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের অধীনে যৌথ বাহিনীর অভিযানে ১২২টি যানবাহন তল্লাশি করা হয়। এতে ১০ জন মোটরসাইকেল চালকের কাছ থেকে ৭৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭টি মোটরসাইকেল ও ১টি ট্রাক্টর জব্দ করা হয়।

চাঁদপুর সদর:
সকাল ১০:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট রাস্তায় চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ চেকপোস্ট পরিচালিত হয়। অভিযানে ১২০টি যানবাহন তল্লাশি করে ৮টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকের কাছ থেকে ১,১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল অবৈধ কার্যকলাপ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে সেনা তত্ত্বাবধানে তিন উপজেলায় ৩৩৯টি যানবাহন তল্লাশি, ২,১২,০০০ টাকা জরিমানা

আপডেট : ০৪:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫