ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজিগঞ্জ ও ফরিদগঞ্জে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট, ১ লক্ষ২০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • 32

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী সম্প্রতি ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে।

১০ জুন ২০২৫, সকাল ১১:৩০ থেকে বিকেল ৩টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার পূর্ব চরকুমিরা এলাকায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় মোট ৯২টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার কারণে ৮ জন মোটরসাইকেল চালকের কাছ থেকে ৪২,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬টি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়।

অন্যদিকে, ১৩ জুন ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার তেল পাম্প সড়কে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনীর আরেকটি চেকপোস্ট বসানো হয়। এ অভিযানে মোট ১৫০টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্সবিহীন চালনার অভিযোগে ১০ জন চালকের কাছ থেকে ৮০,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।

উভয় অভিযানে ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে যান চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর মতো ট্রাফিক আইনের অন্যান্য লঙ্ঘনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীর এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাফিক আইন অমান্য ও অবৈধ কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজিগঞ্জ ও ফরিদগঞ্জে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট, ১ লক্ষ২০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৭:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫