হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকেলে পিরোজপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি,যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এ সময় তিনি বলেন,৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো পুনর্গঠন হবে,রাজনৈতিক বৈষম্য দূর হবে এবং উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে। অপরাধীদের বিচার আইনের মাধ্যমে করা হবে,তবে কোনো নিরপরাধ ব্যক্তি বা রাজনৈতিক কর্মী হয়রানির শিকার হবে না।
৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির
আহবায়ক মোঃ আলমগীর হোসাইন খোকন
এর সভাপতিত্বে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন,স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে শেষ করে দিয়েছে। তাদের নেতারা অতিতে ঝুলুম করেছে তাদের বিচার রাষ্ট্র করবে। কোন ভাবেই বিএনপির নেতাকর্মীরা আইন হাতে নেবেন না। আমরা চাই, একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ। বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা,ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।
দলীয় শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়ে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন,দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না। যারা সুসময়ে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন নামে সংগঠন গড়ে তুলেছে,তাদেরও আইনের আওতায় আনা হবে।
৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির
যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম সরদারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের
কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজামাল মনির,সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী।
আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পুরান মজুমদার, আল আমিন,মহিউদ্দিন,কাউছার হোসেন,যুগ্ন-সাধারন সম্পাদক জুবায়ের আহম্মেদ রাজু,
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মানিক, যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলম সুমন,মহিলা ইউপি সদস্য ফেরদৌসী মজুমদার,
বিএনপি নেতা মুজিদ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কানু,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল,সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল,
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন শাবু,প্রচার সম্পাদক মারুফ খাঁন রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক
আহ্বায়ক মিজানুর রহমান সেলিম,উপজেলা
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান,পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা,সাধারণ সম্পাদক সোহেল রানা।
এছাড়াও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন