ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিনের স্ত্রীর দাফন সম্পন্ন

হাজীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিনের স্ত্রী সুফিয়া শবনম মাঈনুদ্দিনের (৫৫) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ জুন) বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে দ্বিতীয় দফা জানাযা শেষে মসজিদ কমপ্লেক্সের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার গাজী বাড়িতে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। শুক্রবার দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে তিনি রাজধানীর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুফিয়া শবনম মাঈনুদ্দিন বেশ কিছুদিন ধরে কিডনী ও লিডারে অসুস্থতাজনিত রোগে ভুগছিলেন। সবশেষ তিনি রাজধানীর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই তিনি মৃতবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজনসহ ওই বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে সুফিয়া শবনম মাঈনুদ্দিনের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে স্ত্রীর মাগফেরাত কামনা করে গাজী মাঈনুদ্দিন সকলের দোয়া চেয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিনের স্ত্রীর দাফন সম্পন্ন

আপডেট : ০৩:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫