চাঁদপুর সদরের মাদ্রাসা রোড বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (১৭ জুন ২০২৫) দুপুর ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন—হাবিবুর রহমান পাটোয়ারী (২৩) এবং ফরহাদ মিজি (২৪)। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিল বলে জানা গেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর জেলায় চলমান সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



















