ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সপ্তাহব্যাপী জ’লাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তিতে জলাতঙ্ক রোগ নির্মূলে ব্যাপক হারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

(৬ অক্টোবর ২০২৬) মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। শাহরাস্তি পৌরসভা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মসূচি পরিচালিত হবে।

কর্মসূচির আওতায় শাহরাস্তি পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নে পথকুকুরের শরীরে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে। এর মাধ্যমে কুকুরের মধ্যে জলাতঙ্কের বিস্তার রোধের পাশাপাশি মানুষের মধ্যে এ প্রাণঘাতী রোগের সংক্রমণের ঝুঁকি কমানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, শাহরাস্তি পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আকতার হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। আক্রান্ত প্রাণীর কামড়ের মাধ্যমে মানুষের শরীরে এ রোগের জীবাণু প্রবেশ করতে পারে। তাই কুকুরের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধে ব্যাপক টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে সপ্তাহব্যাপী জ’লাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন

শাহরাস্তিতে সপ্তাহব্যাপী জ’লাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন

আপডেট : ০৮:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬