ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ অ”স্ত্র উ”দ্ধা”র, আ’ট’ক ১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নেদামোদি এলাকায় মাদকবিরোধী অভিযানে মোঃ আলী হোসেন (৩৮) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।

রবিবার (৩০ জুন) রাত ১২টা ২০ মিনিটে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণ করে যৌথ বাহিনীর সদস্যরা, যারা দীর্ঘদিন ধরে চলমান অস্ত্র ও মাদক বিরোধী কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

অভিযানের সময় আলী হোসেনের কাছ থেকে ৩৫৫ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় তৈরি অস্ত্র এবং দুটি ছুরি উদ্ধার করা হয়।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদক ও অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর জেলায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। এই অভিযানকে স্থানীয় প্রশাসন ও জনসাধারণ স্বাগত জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ অ”স্ত্র উ”দ্ধা”র, আ’ট’ক ১

আপডেট : ১২:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫