ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সওজের খাস জমি জবরদখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • 57

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খাস জমি জবরদখলের চেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন মো. হানিফ মোল্লা (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধা।

অভিযোগে তিনি জানান, হাজীগঞ্জ পৌরসভার সোনাইমুড়ি এলাকায় সিএন্ডবি সড়ক সংলগ্ন সরকারি খাস জমিতে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন, যা বর্তমানে লিজ প্রক্রিয়াধীন। দাবি অনুযায়ী, তিনি ১৯৯৫ সাল থেকে ঐ জমি ভোগদখলে রেখেছেন এবং আগের দখলদারের কাছ থেকে জমির দখল বুঝে নিয়েছেন।

গত ২৯ জুন (সোমবার) দুপুর ১২টার দিকে একই এলাকার মো. মুরাদ হোসেন তপদার (৩৮) নামের এক ব্যক্তি জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা করেন এবং সেখানে একাধিক পাকা পিলার স্থাপন করেন। বাধা দিলে হানিফ মোল্লা ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

বীর মুক্তিযোদ্ধা হানিফ মোল্লা বলেন, “আমি এই জায়গা ১৯৯৫ সাল থেকে ভোগ করছি। এর সঙ্গে আমার ব্যক্তিগত জমিও রয়েছে। আগের দখলদারের কাছ থেকে জমি বুঝে নিয়েছি এবং এক বছর আগে লিজের জন্য আবেদন করেছি। হঠাৎ করে মুরাদ এসে দাবি করছে এটা তার জায়গা এবং জোর করে দখল নিচ্ছে। আশপাশের আরও জায়গা সে টাকার জোরে দখল করেছে এবং সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি বাধা দিলে সে আমাকে মারতে আসে।”

তিনি আরও অভিযোগ করেন, মুরাদ তপদার এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন এবং আইন-শৃঙ্খলা কিংবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের তোয়াক্কা না করে জমি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে তার পরিবার ও সম্পদের ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে মুরাদ হোসেন তপদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি বলেন, “কাগজপত্র নিয়ে পরে কথা বলবেন।” এরপর আর তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, উল্লেখিত জমি হাজীগঞ্জ থানাধীন কোন্দ্রা মৌজায় অবস্থিত, যার সিএস দাগ নম্বর ১৯৭৩ ও ১৯৬। জমির পরিমাণ আনুমানিক ২৬.৪০০ শতাংশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সওজের খাস জমি জবরদখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা

আপডেট : ১১:০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫