ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ মা”দ”ক ব্যবসায়ী আ’টক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • 35

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই ২০২৫) ভোর ৬টা ৩০ মিনিটে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে একটি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানের সময় হাজীগঞ্জ উপজেলার তারালিয়া এলাকা থেকে মো. নুরুল আমিন (৫১) নামে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮৪ পিস ইয়াবা।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে যৌথ বাহিনী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ মা”দ”ক ব্যবসায়ী আ’টক

আপডেট : ০৯:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫