ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের যানজটে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি: নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি প্রদান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • 23

চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোডে চলমান সড়ক নির্মাণকাজের কারণে প্রতিনিয়তই তীব্র যানজটের মুখে পড়ছে সাধারণ মানুষসহ এইচএসসি পরীক্ষার্থীরা।
বিশেষ করে দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থীদের জন্য সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হয়ে উঠছে এক বড় চ্যালেঞ্জ।

এই পরিস্থিতি নিরসনে পদক্ষেপ নিতে মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলমান এইচএসসি পরীক্ষার সময় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জাবেদ হোসেন স্মারকলিপিটি গ্রহণ করে জানান, আবেদন পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়— হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে, এবং আগামীকাল থেকে পুরো সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিনিধি মাহমুদুল মাহিম,
নুর ইসলাম, এবং হাজীগঞ্জ মডেল কলেজ প্রতিনিধি মো. নাঈম প্রমুখ।

স্থানীয়দের মতে, ছাত্র অধিকার পরিষদের এই উদ্যোগ সত্যিকার অর্থেই সময়োপযোগী এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় একটি প্রশংসনীয় পদক্ষেপ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের যানজটে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি: নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি প্রদান

আপডেট : ১০:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫