শামীম হোসেন সুজন, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে ,(বুধবার সকাল ১১টায়) নারিকেল গাছের চারা রোপণ করা হয়েছে।
এই ফলজ বৃক্ষরোপণ করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিনা বেগম, শিক্ষক-শিক্ষিকা,। সভাপতি মহোদয় বলেন, “পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই।
উল্লেখ্য, বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়, যার ধারাবাহিকতায় এবার নারিকেল গাছ রোপণ করা হলো।




















