ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের করুণ মৃত্য

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের করর্দী পাঁচগাঁও গ্রামে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় তপাদার বাড়ির বাসিন্দা আব্দুর রব তপাদার (৬০) এবং তার পুত্র সায়েম তপাদার (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে পাট জাগ বসানোর সময় অসাবধানতাবশত তারা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে গুরুতরভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহাগ পাটোয়ারী। তিনি বলেন,

“একই পরিবারের দুইজনের মৃত্যুতে পুরো গ্রাম শোকাহত। এমন মৃত্যু সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের করুণ মৃত্য

আপডেট : ০৫:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫