ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে বি’ষপানে মানসিক রোগীর ম”র্মা”ন্তিক মৃ*ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সবার অজান্তে বিষপান করে মৃত্যুবরণ করেছেন। নিহত ব্যক্তি মিজান গাজী (৫০) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পশ্চিম সাহাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কড়ৈতলী এলাকার একটি কাঁচা রাস্তায় একা বসে ছিলেন মিজান। কিছুক্ষণ পর হঠাৎ তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। সন্দেহ হলে স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখতে পান তিনি বিষপান করেছেন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় মিজান গাজীকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। তবে শেষরক্ষা হয়নি—সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিজান গাজী দীর্ঘদিন ধরেই মানসিক অসুস্থতায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা তার চিকিৎসাও করাচ্ছিলেন। তবে হঠাৎ করে এমন কাণ্ড ঘটিয়ে বসবেন, তা কেউ ভাবতে পারেননি।

ফরিদগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি কার্যক্রম শুরু করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, “আমরা মৃত্যুর ঘটনাটি তদন্ত করছি। একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে বি’ষপানে মানসিক রোগীর ম”র্মা”ন্তিক মৃ*ত্যু

আপডেট : ০৭:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫