বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই ২০২৫) বিকেলে সাহেবগঞ্জ ঈদগাহ মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দীন পাটোয়ারী এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ।
অনুষ্ঠানের প্রথম অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান,সহ-সভাপতি নুরুন্নবী বিএসসি,যুগ্ম সম্পাদক কামরান হোসেন,সাংগঠনিক সম্পাদক আবুল বাশার খাঁন, যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জামাল হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম
এসময় বক্তারা বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল থেকেই শক্তিশালী সংগঠন গড়ে উঠলে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও বেগবান হবে।”
আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল প্রাণবন্ত। তারা বলেন, দীর্ঘদিন পর এমন সাংগঠনিক কর্মসূচি তাদের মধ্যে নতুন উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।




















