ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ধরা পড়লো টোরাগড়ের আজাদ সরকার হ*ত্যা মামলার মূল আসামি মিঠু কাজী

চাঁদপুরের হাজীগঞ্জে আলোচিত আজাদ সরকার হত্যা মামলার প্রধান আসামি ও পৌরসভাধীন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিঠু কাজীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েত নগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গত বছরের ৪ আগস্ট বিকেলে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় নিজ বাড়ির সামনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় আজাদ সরকারকে। এই নৃশংস ঘটনাটি ছাত্র ও জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করে। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন মিঠু কাজী।

পরে নিহতের ছেলে আহমেদ কবির হিমেল সরকার, যিনি পৌরসভাধীন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি, ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মিঠু কাজী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। তাকে আইনের আওতায় আনতে ধারাবাহিক গোয়েন্দা নজরদারির পর এনায়েত নগর থেকে আটক করা সম্ভব হয়েছে।

এই ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করতে মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারায়ণগঞ্জে ধরা পড়লো টোরাগড়ের আজাদ সরকার হ*ত্যা মামলার মূল আসামি মিঠু কাজী

আপডেট : ১১:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫