ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 27
ফরিদগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মজিবুর রহমানের অবস্থান নিশ্চিত হয়ে চরকুমিরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মজিবুর রহমান চরকুমিরা গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে ও ফরিদগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী-অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্রঘোষিত দলীয় কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় আড়াই বছর পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ বলেন, গ্রেপ্তারকৃত মজিবুর রহমানকে বৃহস্পতিবার (৩ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

আপডেট : ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫