ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ ও কচুয়ায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর অভিযান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 25

চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও কচুয়া উপজেলায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মাঠে রয়েছে যৌথ বাহিনী। ৩ জুলাই ২০২৫ সকাল ৯টা ৩০ মিনিটে হাজীগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উভয় উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা হয় পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা। এ সময় পরীক্ষাকেন্দ্রের আশপাশে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ করা হয় এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।

যৌথ বাহিনীর এ তৎপরতায় পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছে এবং অভিভাবক মহলে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা অব্যাহত রয়েছে।

অবৈধ কার্যকলাপ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সেনাবাহিনীর এমন ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ ও কচুয়ায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর অভিযান

আপডেট : ০৯:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫