সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার ৪ঠা জুলাই জুম্মার নামাজ পর বগুড়ার সোনাতলা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের শালিকা হাইস্কুল মাঠে,
সদর ইউনিয়নের নামাজ খালি প্রাথমিক বিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনে ও আড়িয়া চকনন্দন হাফেজিয়া মাদ্রাসায় , সোনাতলা উপজেলা কৃষকদলের পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয়েছে।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা, মধুপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল মোমিন, সিনিয়র যুগ্ন আহবায়ক সাছুল হক, সোনতলা সদর ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক বাবু, সিনিয়র সহ সভাপতি রমজান আলী, সাংগাঠনিক সম্পাদক মাসুদ, বিএনপি নেতা হাবিবসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, কৃষকদলের নেতৃবৃন্দ।




















