ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আজাদ সরকার হ*ত্যার ঘটনায় হাজীগঞ্জে মিঠু কাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • 46

চাঁদপুরের হাজীগঞ্জে গতবছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে উপজেলার প্রথম শহীদ আজাদ সরকার (৫০) হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন মিঠু কাজীর ফাঁসি ও অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

টোরাগড় এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে শুক্রবার (৪ জুলাই) বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকার সরকার বাড়ির সামনে থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর হাজীগঞ্জ পশ্চিম বাজারে
মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আওয়ামী লীগ নেতা মিঠু কাজীর ফাঁসি ও অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন, হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম, শহীদ আজাদ সরকারের ছেলে হিমেল।

এসময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন যুবনেতা মহসিন পাটওয়ারী, শ্রমিক নেতা সোহেল রানা, ছাত্রনেতা শামসুদ্দীন নূর ও সাখাওয়াত সরকার প্রমুখ। এসময় এলাকার কয়েক শতাধিক লোকজন ও ছাত্রদলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহযোগিতায় বুধবার (২ জুলাই) দিবাগত রাতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে মিঠু কাজীকে গ্রেফতার করা হয়। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও টোরাগড় এলাকার কাজী বাড়ির মৃত মেন্দু কাজীর ছেলে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে তাকে আদালাতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। এসময় চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে মিঠু কাজীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আজাদ সরকার হ*ত্যার ঘটনায় হাজীগঞ্জে মিঠু কাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট : ০৮:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫