ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে যৌথ অভিযানে ৩ কেজি গাঁজা ও ৪৮ পিস ইয়াবাসহ নারী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • 27

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

জানা গেছে, ৪ জুলাই ২০২৫ ইং তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে (০০৪৫ ঘটিকায়) চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ বাহিনী মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সুমি (৩০) নামের এক নারীকে আটক করা হয়।

তল্লাশিকালে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩ কেজি গাঁজা ও ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট। পরে আটককৃত নারী এবং জব্দকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।

চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে চলমান মাদক ও অস্ত্রবিরোধী অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম আরও জোরদার হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব দক্ষিণে যৌথ অভিযানে ৩ কেজি গাঁজা ও ৪৮ পিস ইয়াবাসহ নারী আটক

আপডেট : ০৮:৫৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫