চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
৪ জুলাই ২০২৫ শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাবুরহাট এলাকা থেকে পাঁচ কিশোরকে আটক করা হয়।
আটককৃতরা হলো—মোঃ রিমন (১৬), মোঃ ইসলাম (১৫), মোঃ রিয়াজ হোসেন (১৫), মোঃ জিহাদ (১৫) এবং মোঃ পারভেজ (১৬)। অভিযানের সময় তাদের কাছ থেকে স্থানীয়ভাবে তৈরি তিনটি দেশীয় অস্ত্র, একটি বড় ছুরি এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর জেলায় চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়।




















