চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠন-এর নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এমদাদ হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিল্লুর রহমান সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদ হোসেন।
নবনির্বাচিত কমিটি বলেন, “প্রাক্তন খেলোয়াড়দের মর্যাদা রক্ষা, তাদের সামাজিক ও পারিবারিক কল্যাণ নিশ্চিত করা এবং এলাকার ক্রীড়াঙ্গনে ফুটবলকে আরও গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য।”
নবনির্বাচিত নেতাদের প্রতি অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন স্থানীয় ক্রীড়া অনুরাগীরা। অনেকেই আশা প্রকাশ করেন, এই কমিটির নেতৃত্বে প্রাক্তন খেলোয়াড়দের অধিকার সংরক্ষণের পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই একটি পরিচিতি ও মতবিনিময় সভা এবং প্রাক্তন খেলোয়াড়দের সংবর্ধনার আয়োজন করা হবে।




















