ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে ৩ কেজি গাঁ’জাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের সদস্যরা।

শনিবার (৬ জুলাই ২০২৫) ভোর ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে মতলব উত্তর উপজেলার এখলাসপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাব্বির হোসেন (২৮) এবং মোঃ শহিদুল (৪৩) নামের দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা — যার ওজন ৩ কেজি ৩০০ গ্রাম।

আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য মতে, তারা এ অঞ্চলের চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর জেলায় ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে এই কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

এদিকে, নিয়মিত অভিযানে এলাকার সাধারণ জনগণ কিছুটা স্বস্তি প্রকাশ করলেও স্থানীয়রা মনে করেন, মাদকের মূল উৎস বন্ধ না করলে এর শিকড় নির্মূল সম্ভব নয়। তারা আরও জোরালো অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে ৩ কেজি গাঁ’জাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১১:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫