ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ৭ জুলাই ২০২৫ তারিখ রাত ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে বকশিলা রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়, যেখানে মোঃ রিয়াদ দাও (২২) ও মোঃ শাকিল খান (২৭) নামের দুইজনকে আটক করা হয়। অভিযানে ১০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং নগদ ১৮,০০০ টাকা উদ্ধার করা হয়। এর আগে ৬ জুলাই ২০২৫ তারিখ রাত ৯টায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে পরিচালিত অপর একটি অভিযানে ফরিদগঞ্জ উপজেলার ফকিরবাজার এলাকা থেকে মোঃ সুমন (২০) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর নেতৃত্বে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৫:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫