চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাড্ডা পাটোয়ারী বাড়ি থেকে সালেহ আহমেদ (২৬) নামে এক যুবক গত ১ জুলাই ২০২৫ ইং তারিখে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিখোঁজ সালেহ আহমেদ (পাবেল) হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের মৃত রহিম পাটোয়ারীর ছেলে। তিনি গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাড়ি থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তবে তারপর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ পাবেলকে খুঁজে পেতে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮৫৯-২৬০৮৮৭ এবং ০১৮৫৯-৫০৬৮১৯-এ একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় তার ভাই রমজান আহমেদ সবুজ হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং: ২৫/০৭/১০১।
এ বিষয়ে স্থানীয় জনগণ ও প্রশাসনের সহায়তা কামনা করেছে পরিবার। যদি কেউ সালেহ আহমেদের সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে: ০১৮১১-৯১৭৭০৩, ০১৮১১-৯৭১৪৬৮।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন ফারুক বলেন, “জিডি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”
পরিবার ও স্বজনরা সালেহ আহমেদকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।




















