ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হ*ত্যা মামলার দ্রুত নিষ্পত্তির আশ্বাস

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “খুব তাড়াতাড়ি দেশের মানুষ এ বিষয়ে রেজাল্ট পাবে।”

বুধবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি, সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানের মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন। সেই অগ্রাধিকার এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে এবং আমরা সেভাবেই এগোচ্ছি।”

মিথ্যা মামলায় হয়রানি ও নিহত ব্যক্তির পরিবারের বাদী না হওয়া প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল জানান, “জাতিকে আশ্বস্ত করছি—ভিকটিমের পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি কেউ যাতে মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয়, সেজন্য আইন মন্ত্রণালয় ফৌজদারি কার্যবিধিতে সংশোধনী প্রস্তাব দিয়েছে।”

ত্বকী হত্যা মামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “এটি একটি অত্যন্ত স্পর্শকাতর মামলা। মামলাটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা জেনে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। যেভাবে আবরার ফাহাদ ও মেজর সিনহা হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর মামলাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, ঠিক তেমনি ত্বকী হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের দিকেও আমরা নজর দিচ্ছি।”

তিনি সবশেষে জানান, জাতীয় গুরুত্বপূর্ণ মামলাগুলো যাতে ন্যায়বিচার নিশ্চিত হয় এবং জনগণ আস্থা ফিরে পায়, সে লক্ষ্যে আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় একযোগে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হ*ত্যা মামলার দ্রুত নিষ্পত্তির আশ্বাস

আপডেট : ১০:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫