ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনে গ্রীষ্মকালীন সচেতনতা প্রোগ্রামের আয়োজন করেছেন বাংলাদেশ দূতাবাস।

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 24

গত ১০ জুলাই ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার বাহরাইন বাংলাদেশ দূতাবাস এর আয়োজনে, দেশটির হীদ (Hidd) এলাকার একটি নির্মাণাধীন ভবনের কর্মস্থলে বাংলাদেশী শ্রমিকদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি গ্রীষ্মকালীন সচেতনতা প্রোগ্রামের আয়োজন করেন,
অনুষ্ঠানের শুরুতে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সারওয়ার এনডিসির পক্ষ থেকে দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এ. কে. এম. মহিউদ্দিন কায়েস স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রথম সচিব মোঃ মাহফুজুর রহমান উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।
উক্ত অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব হোসেন আল-হুসাইনি (শ্রম মন্ত্রণালয়ের সচেতনতা ও নির্দেশনা বিভাগের প্রধান), জনাব মোহাম্মদ আল-হাশেমী শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) ও বাহরাইনস্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর জনস্বাস্থ্য সহযোগী কর্মকর্তা মিসেস রায়ান বুটাইলা।
এ সময়, দূতালয় প্রধান এ,কে, এম মহিউদ্দিন কায়েস অনুষ্ঠানে উপস্থিত ৮০ জন কর্মীকে উদ্দেশ্য করে বলেন যে, রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার আপনাদেরকে বাহরাইন সরকার দ্বারা নির্ধারিত সকল স্বাস্থ্য ও সুরক্ষা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে অনুরোধ করেছেন । এছাড়া দূতালয় প্রধান সকলকে পর্যাপ্ত পানি পান করা ও নিরাপত্তার স্বার্থে দুপুরের প্রখর রোদের নিচে কাজ না করার ওপরও জোর দেন। তিনি বলেন, বাংলাদেশ দূতাবাস, বাহরাইন প্রবাসীদের সর্বদা সেবা প্রদানে বদ্ধ পরিকর। আপনাদের যে কোন সহযোগিতার জন্য দূতাবাস পাশে রয়েছে। তিনি রাষ্ট্রদূতের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচী অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে আগত বিদেশি অতিথিগণ তাদের বক্তব্যে শ্রমিকদের পর্যাপ্ত পরিমাণে পান পান করা ও স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া কর্মীদেরকে তাদের কর্মস্থলে কাজ করার সময় দৃশ্যমান জ্যাকেট, হেলমেট এবং সেফটি সু পরা সহ সকল সুরক্ষা নির্দেশিকা মেনে চলার জন্য আহবান জানান এবং বিশেষভাবে ১৫ জুন ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরাসরি সূর্যালোকের নিচে এবং খোলা জায়গায় কাজ করার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে চলার উপর জোর দেন। এপ্রেক্ষিতে বলেন, যদি কোন স্পন্সর বা সুপারভাইজার তাদের কর্মীদেরকে নিষেধাজ্ঞার সময় কাজ করতে বাধ্য করে, তবে শ্রমিকদের শ্রম মন্ত্রণালয়ের হটলাইন নম্বর 80008001 এ কল করে তাদের অভিযোগ জানানোর জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, প্রবাসীরা যে কোন প্রয়োজনে দূতাবাসের হট লাইন নম্বর ৩৩৩৭৫১৫৫ এ যোগাযোগ করতে পারবেন।

পরিশেষে অনুষ্ঠানটি উপস্থিত সকল কর্মীদের মাঝে থার্মাস ফ্লাস্ক, জুস, পানি এবং খাবার বিতরণ করা হয়। বিদেশী অতিথি এবং উপস্থিত সকল প্রবাসী কর্মীদের গ্রুপ ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। দূতাবাসের কর্মকর্তাও কর্মচারীগণসহ নেতৃস্থানীয় প্রবাসীরা এবং প্রবাসী সাংবাদিকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাহরাইনে গ্রীষ্মকালীন সচেতনতা প্রোগ্রামের আয়োজন করেছেন বাংলাদেশ দূতাবাস।

আপডেট : ০৭:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫