আর্থসামাজিক কল্যাণ ও প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামে ‘জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ক্লাব’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে তারাপাল্লা পশ্চিমপাড়ায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে গঠিত এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রবাসী নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উদ্বোধনী পর্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক, আব্দুল মান্নান মুন্সি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, এম. এ. রহিম পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক, ফয়েজ আহমেদ, ইউনিয়ন যুবদল সভাপতি মানিক হোসেন এবং ইউনিয়ন যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক, ফখরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা কবির হোসেন, রহিম বেপারী, ছাত্রদল নেতা মহিউদ্দিন, মহিউদ্দিন বেপারী।
বক্তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের অবদান ও ত্যাগের স্বীকৃতি দেওয়া এবং তাদের সঙ্গে গ্রাম ও সমাজের একটি সেতুবন্ধ তৈরি করতেই এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
সংগঠনটির সভাপতি মালয়েশিয়া প্রবাসী মো. মাইনুদ্দিন বাবু মিজি বলেন, “জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা প্রবাসীদের কল্যাণে কাজ করতে চাই। প্রবাসীরা দেশের বাইরে থেকে যেমন অর্থ পাঠান, তেমনি তাদের ভালো-মন্দে পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। এই ক্লাব হবে প্রবাসীদের সঙ্গে এলাকার মানুষের একটি সংহতির প্ল্যাটফর্ম।”
সাধারণ সম্পাদক, আবুল বাশার মিজি জানান, এই সংগঠনের প্রধান লক্ষ্য হলো গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা প্রদান, অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানো,সমাজকল্যাণ ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা।
জানা যায়, সংগঠনটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন: নাজির প্রধানিয়া, জামাল তালুকদার, আব্দুর রহিম, শিপন মিজি, বাবু প্রধানিয়া, সামাদ মুন্সী, খোকা প্রধানিয়া এবং শরীফ তালুকদার।
তাদের সম্মিলিত অর্থায়ন ও উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছে একটি স্থায়ী কার্যালয়, যেখান থেকে ক্লাবের কর্মকাণ্ড পরিচালিত হবে।




















