ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যৌথ বাহিনী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 28

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রসমূহে শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করেছেন। শনিবার (১৩ জুলাই ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় প্রশ্নফাঁস, অসদুপায় এবং আইনশৃঙ্খলার যেকোনো ব্যত্যয় রোধে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই উদ্যোগ নেওয়া হয়। যৌথ বাহিনীর দলটি হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে।

অভিযানকালে উপজেলার মকরন আহমদ কলেজ, বনাখাল ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ সহ একাধিক কেন্দ্রে সরেজমিন পরিদর্শন করে তারা পরীক্ষা গ্রহণের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রের শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এইচএসসি পরীক্ষা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে। অবৈধ কার্যক্রম ও যেকোনো বিশৃঙ্খলা দমন করতে যৌথ বাহিনী সব সময় সক্রিয় রয়েছে। জননিরাপত্তা ও আইনের শাসন রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী।

স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা সেনা বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে শিক্ষার্থীরা আরও নিরাপদ এবং মনোযোগী পরিবেশে পরীক্ষা দিতে পারছে। তদারকির ফলে কেন্দ্রগুলোতে শৃঙ্খলা আরও বেশি মজবুত হয়েছে।

চাঁদপুর জেলার অন্যান্য উপজেলাতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যৌথ বাহিনী

আপডেট : ০৮:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫