ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় মহাসড়কে চাঁদাবাজি: তিনজন আটক, রশিদ বই ও নগদ অর্থ উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 32

চাঁদপুরের কচুয়ায় গৌরিপুর-হাজীগঞ্জ মহাসড়কে চলাচলকারী পরিবহন চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় তিনজন চাঁদাবাজকে হাতে-নাতে আটক করেছে র‍্যাব-১১। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, চাঁদা আদায়ের রশিদ বই, স্টিল রড এবং টর্চলাইট।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ২০২৫ দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় কচুয়া পৌরসভাস্থ ফায়ার সার্ভিস সংলগ্ন মহাসড়কে অবস্থানকালে তারা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, কিছু ব্যক্তি সেখানে বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে।

তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক কাভার্ড ভ্যান থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা পালানোর চেষ্টা করলেও র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হন। পরে ঘটনাস্থলে উপস্থিত চালকদের সামনে জিজ্ঞাসাবাদে তারা চাঁদাবাজির কথা স্বীকার করে।

আটককৃতরা হলেন: ১. মেহেদী হাসান তারেক (২৪), পিতা- মৃত আলমগীর হোসেন২. মোঃ শাহজালাল (২৪), পিতা- মোশারফ হোসেন (উভয়ের ঠিকানা: আকানিয়া, পোষ্ট-নিশ্চিন্তপুর, কচুয়া, চাঁদপুর)৩. জাহিদ হাসান ফরহাদ রবিন (২৩), পিতা- মফিজ মিয়া, সাং-পলাশপুর, কচুয়া, চাঁদপুর।

তাদের দখল হতে উদ্ধার করা হয় ৩টি চাঁদা আদায়ের রশিদ বই, ১২,৪১০ টাকা, ৩টি স্টিল রড, এবং ১টি টর্চলাইট।

পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়।

সূত্র – প্রেস বিজ্ঞপ্তি র‍্যাব -১১

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় মহাসড়কে চাঁদাবাজি: তিনজন আটক, রশিদ বই ও নগদ অর্থ উদ্ধার

আপডেট : ০৬:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫