ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালন ঘোষণা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 60

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২৫ সালের ১৬ জুলাই, বুধবার, ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১৫ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ১৬ জুলাই সারা দেশে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়াও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাদের শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে ‘জুলাই শহিদ দিবস’-এর তাৎপর্য স্মরণ করা হবে এবং জাতি শোক ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালন ঘোষণা

আপডেট : ০৯:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫