ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে হামলা ও প্রাণনাশের হুমকিতে দুই প্রবাসী” প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 21

চাঁদপুরের শাহরাস্তিতে হামলা ও প্রাণনাশের হুমকিতে নিরাপত্তা হীনতায় ভুগছেন প্রবাসী দুই ভাই। এঘটনায় উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দাদিয়াপাড়া গ্রামের মৃত আম্বর আলীর পুত্র প্রবাসী বোরহান উদ্দিন (৩৯) ও লিটন (৪২) শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের হাসান আহমেদের পুত্র ইমরান হোসেন (৩৫) ও হাবিব উল্লাহর পুত্র আব্দুল কাদের (৩০) সহ আরো ৩ জনের সাথে প্রবাসী দুই ভাইয়ের দুই শতাংশ ভূমি নিয়ে বিরোধ । উক্ত সম্পত্তি ইমরান ও আব্দুল কাদেরগং জোর পূর্বক দখল করতে তাদেরকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

প্রবাসী বোরহানউদ্দিন জানান, আমার মা জরিনা খাতুন দাদিয়াপাড়া মৌজায় বিএস ২২৪ খতিয়ানের ৩২১ নং দাগে উক্ত সম্পত্তি অত্র এলাকার আমিন উদ্দিন থেকে ক্রয় করেন। পরবর্তীতে উনি আমাদের ২ ভাই ও ১ বোনকে উক্ত ২ শতাংশ ভূমি (২৭/১২/২০১৫) তারিখে   ৫৭৭৫ নং দলিল মূলে রেজিস্ট্রি করে দেন। এখন আমাদের সম্পত্তির উপর ঘর নির্মাণ করতে গেলে উক্ত ব্যক্তিদ্বয় আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। উক্ত সম্পত্তি তাদের দাবি করে ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল চাঁদপুরে একটি মামলা দায়ের করেন যার নাম্বার ৬০৮/২০১৭। দীর্ঘদিন মামলাটি আদালতে চলমান থাকার পর  আমাদের মালিকানা সঠিক বলে রায় প্রদান করেন।

এলাকার বাসিন্দা আবুল কালাম জানান, ইমরান ও কাদের দেশের আইন আদালত কিছুই মানতে রাজি নন। তারা প্রবাসী দুই ভাইকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। গায়ের জোরে ও পেশী শক্তি ব্যবহার করে আদালত কর্তৃক মীমাংসিত ভূমি দখল করতে চায়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু সমাধান চাই।

অত্র এলাকার ইউপি সদস্য মোঃ জামাল হোসেন বলেন, আমি এ বিষয়ে অবগত আছি। চেষ্টা করেছি দুই  পক্ষকে নিয়ে  সমাধান করে দেওয়ার জন্য কিন্তু একটি পক্ষদের অসহযোগিতার কারণে পারিনি।

এবিষয়ে আব্দুল কাদের বলেন,
ভূমি সংক্রান্ত বিষয়ে আমরা আদালতে আপিল করেছি। আমরা উনাদের কাউকে কোন হুমকি দেইনি এগুলো মিথ্যা।

তদন্ত কর্মকর্তা শাহরাস্তি  থানার খিলা পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ূন জানান, প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি এবং ভূমি সংক্রান্ত বিরোধ এই বিষয়টির তদন্ত চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে হামলা ও প্রাণনাশের হুমকিতে দুই প্রবাসী” প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

আপডেট : ০৪:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫