ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 174

oplus_2

মতলব উত্তর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলোর অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মতলব উত্তর উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৫শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সোনার বাংলায় কোনও বৈষম্যের ঠাঁই নেই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্য চলবে না।
তারা আরও বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশেষ করে কিন্ডারগার্টেনগুলো দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও, প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা হচ্ছে এ সকল শিক্ষার্থীদের। এটি চরম বৈষম্য। আমরা এর অবসান চাই। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কেজি) এসোসিয়েশনের আহ্বায়ক নুরুল আমিন পাটোয়ারী। যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম ও শহিদুল হক’সহ শিক্ষক নেতা রাসেল আহমেদ, নাসরিন আক্তার, রোজিনা আক্তার, জুলিয়া আক্তার জুলি বক্তব্য রাখেন।
এছাড়া শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সাইফ আহমেদ, আলফি ইসলাম, খাদিজা ইসলাম, মারিয়াম নুর, হাফসা, নিহা, ইমরোজ নোহা, তোহা মনি প্রমুখ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনটি সঞ্চালনা করেন মাওলানা মাইনুদ্দিন।
পরে এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনের শুরুতে সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে একটি প্রস্তাবনা গ্রহণ করা হয়।
এসময় বক্তারা প্রাথমিক শিক্ষা উপদেষ্টার কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, বৃত্তি নিয়ে এই বৈষম্যের জবাব কে দেবে?
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানার-প্ল্যাকার্ডে মুখরিত ছিল, কোটা নয়, মেধা চাই, প্রাথমিক শিক্ষা সবার, বৈষম্য কেন? এবং ২০২৫ বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করতেই হবে, এমন নানা দাবিতে কর্মসূচি পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন

আপডেট : ১২:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫