ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেজাল প্যারাসিটামল খেয়ে ১০৪ শিশু মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • 121

অনলাইন ডেস্ক :

ভেজাল প্যারাসিটামল সেবনে শিশুমৃত্যুর আলোচিত ঘটনায় ওষুধ প্রশাসন অধিদফতরকে মোট ১০৪ শিশুর প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২ জুন) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

১৯৯১ সালে ভেজাল প্যারাসিটাল সিরাপ সেবন করে ৭৬ শিশু এবং ২০০৯ সালে রিড ফার্মার প্যারাসিটামল সেবন করে ২৮ শিশু মারা যায়। এ ঘটনায় ২০১০ সালে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিবার সংগঠন এইচআরপিবি জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে। পরে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ আলোচিত সেই রিটের রায় দিয়েছেন।

এছাড়াও আদালত রায়ে, এছাড়া ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসন অধিদফতরের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা এবং ভেজাল ওষুধের অপরাধের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন। ভেজাল ওষুধের কারণে শিশু মৃত্যুর দায় ঔষধ প্রশাসন অধিদফতর এড়াতে পারে না বলেও মন্তব্য করেন আদালত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ভেজাল প্যারাসিটামল খেয়ে ১০৪ শিশু মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ | Rknews71

আপডেট : ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২