ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেলচোঁয় হাফেজ তানভীরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 43

“চিকিৎসা শুধু সেবা নয়, বরং এটি একটি নাগরিক ও মানবিক অধিকার”—এই মূলমন্ত্রে মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মো. তানভীর হোসাইন এর উদ্যোগে শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত বেলচোঁ কারিমাবাদ ফাযিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।

হাজীগঞ্জের প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ইব্রাহিম খলিল সোহাগ। এসময় প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।

উক্ত ক্যাম্পে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য রোগীদের মাঝে ডায়াবেটিস এবং সাধারণ স্বাস্থ্য বিষয়ক জরুরি পরামর্শ প্রদান করা হয়।

স্থানীয় জনগণ এই উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এরকম কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রত্যাশা করেছেন।

এ মহতী উদ্যোগ সম্পর্কে আয়োজক হাফেজ মাওলানা মো. তানভীর হোসাইন বলেন, “আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারে তা নিশ্চিত করা। বিশেষ করে গ্রামীণ ও অবহেলিত এলাকায় এই ধরনের স্বাস্থ্যসেবা আরও বেশি প্রয়োজন। আমরা মানবকল্যাণ ও স্বাস্থ্যসেবায় নিবেদিত হৃদয় নিয়ে কাজ করে যাচ্ছি এবং এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

মানবকন্যার ফাউন্ডেশন স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে তারা আরো বিস্তৃতভাবে স্বাস্থ্য ক্যাম্প ও অন্যান্য সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে।

উল্লেখ্য যে, ডায়াবেটিস রোগীদের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও বই বিতরণের ব্যবস্থা ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বেলচোঁয় হাফেজ তানভীরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট : ০৬:২৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫