ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকিলা ইউনিয়নে শারিরিক প্রতিবন্ধীদের ভাতার কার্ড প্রদান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 46

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় শারিরিক প্রতিবন্ধীদের ভাতার কার্ড প্রদান করা হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুরে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে নতুন করে ১৩ জন শারিরিক প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যদের হাতে ভাতার কার্ড তুলে দেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।

ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুবুল আহসানের উপস্থাপনায় কার্ড বিতরণী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, শারীরিক প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়, বরং সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে সরকারিভাবে ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, ভাতার পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে শারিরিক প্রতিবন্ধীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। এসব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তাদেরকে সম্পদে রূপান্তরিত করতে হবে। তাই, যেসব পরিবারে শারিরিক প্রতিবন্ধী রয়েছে, আমি অনুরোধ করবো আপনারা তাদেরকে প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা করবেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন সমাজকর্মী মো. ইমাম হোসেন। কার্ড বিতরণী অনুষ্ঠানে ইউপি সদস্য মো. মানিক মিয়া ও মো. হাবিবসহ অন্যান্য ইউি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভাতার কার্ড গ্রহণকারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাকিলা ইউনিয়নে শারিরিক প্রতিবন্ধীদের ভাতার কার্ড প্রদান

আপডেট : ০৯:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫