ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়া অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • 162
আরকেনিউজ ডেস্ক :
কচুয়া অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন। বৃৃহস্পতিবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন সাহেদাপুর গ্রামের মৃত. শাহজাহান মিয়ার ছেলে মাসুদুল হাছান। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে এ দিন ঘটনাস্থলে ছুটে যান  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন।
এরপর বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় এবং বালু উত্তোলনকারী মাসুদুল হাছান বিষয়টি স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাটি ব্যবস্থাপনা আইনে তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন জানান, জনস্বার্থে এবং সরকারি আইন বাস্তবায়নে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়া অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা | Rknews71

আপডেট : ০৩:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২