ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও খু”নি আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 42

চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে চলমান বিশেষ অভিযানে পৃথক স্থানে একাধিক মাদক ব্যবসায়ী ও খুনি আটক করা হয়েছে। গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনী জেলার অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধারে টানা অভিযান পরিচালনা করছে। এই অভিযানের অংশ হিসেবে গত ১১ ও ১২ আগস্ট ২০২৫ তারিখে চাঁদপুরের দক্ষিণ মতলব ও ফরিদগঞ্জ উপজেলায় একাধিক সফল অভিযান পরিচালিত হয়।

দক্ষিণ মতলবে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১২ আগস্ট ২০২৫ তারিখ ভোর ২টা ৩০ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ মতলব উপজেলার পোলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. হারুন পাটোয়ারী (৫২) কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দক্ষিণ মতলব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
১১ আগস্ট ২০২৫ রাত ৯টা ৩৫ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে উপজেলার সন্তোষপুর এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। এতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. রতন (৩০) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫৮০ পিস ইয়াবা, নগদ ২,৫০০ টাকা, একটি কাঁচি এবং একটি ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো স্থানীয় বাজারে বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছিল। উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামাদি ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ফরিদগঞ্জে খুনি চক্রের তিন সদস্য গ্রেফতার
একই দিনে রাত ৮টা ৩০ মিনিটে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর এলাকায় যৌথ বাহিনী আরেকটি অভিযান চালায়। উত্তেজিত জনতার ভেতর থেকে অভিযুক্ত খুনি হাসান গাজী (৪৬), শাকিল (২২) ও মিম আক্তার করিমা (১৮) কে গ্রেফতার করা হয়। পুলিশ দীর্ঘদিন ধরে তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে এলেও স্থানীয়দের সহযোগিতা না পাওয়ায় তারা পলাতক ছিল। যৌথ বাহিনীর এই অভিযানে তাদের গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

যৌথ বাহিনীর সদস্যরা জানিয়েছেন, চাঁদপুর জেলায় অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও খু”নি আটক

আপডেট : ০১:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫