ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুব সমাজের স্পৃহা কাজে লাগিয়ে অদম্য বাংলাদেশ গড়া সম্ভবঃ ইউএনও স্বীকৃতি প্রামানিক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 111

বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ। যুবদের মধ্যে যে অদম্য স্পৃহা রয়েছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর ও অদম্য বাংলাদেশ গড়া সম্ভব।

মঙ্গলবার ১২ই আগষ্ট বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মইনূল হক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তফা কামাল এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেদুর রহমান হান্নান, সফল উদ্যোক্তা তাসলিমা আক্তার লিমা, মাফিজুল হাসান মাসুম, সোনাতলা প্রেসক্লাবের সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শপথ বাক্য পাঠ করান এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য যুবদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

যুব সমাজের স্পৃহা কাজে লাগিয়ে অদম্য বাংলাদেশ গড়া সম্ভবঃ ইউএনও স্বীকৃতি প্রামানিক

আপডেট : ০৮:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫