ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচন নয়, সংস্কার ও বিচার ছাড়া ভোটের প্রশ্নই ওঠে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 24

ঢাকা, ১২ আগস্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি স্পষ্ট করে বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়, যদি না কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কার ও ‘জুলাই গণহত্যা’র বিচার সম্পন্ন হয়।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমি স্পষ্ট করে বলছি—ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না।’

তিনি আরও বলেন, ‘যদি কোনো সংস্কার ছাড়া তড়িঘড়ি করে নির্বাচন করা হয়, তাহলে আমাদের শহীদ ভাইদের রক্তের অপমান হবে। যে ভাইয়ের হাত গেছে, যে মায়ের বুক খালি হয়েছে, সেই আত্মত্যাগের মূল্য কীভাবে ফিরিয়ে দেবে এই সরকার? তাদের আত্মত্যাগের বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না।’

এ সময় তিনি সরকারকে সতর্ক করে বলেন, সংস্কার ও বিচারের দাবি উপেক্ষা করে তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করলে এনসিপি তাতে অংশ নেবে না, বরং প্রতিরোধ গড়ে তুলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা উভয়েই নির্বাচন কমিশনের ঘোষিত ফেব্রুয়ারির সময়সীমার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন।

তবে এনসিপি বরাবরই বলে আসছে, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার যথাযথ তদন্ত ও বিচার ছাড়া নির্বাচনের আয়োজন অর্থহীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফেব্রুয়ারিতে নির্বাচন নয়, সংস্কার ও বিচার ছাড়া ভোটের প্রশ্নই ওঠে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫