ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের বাকিলায় ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 123

হাজীগঞ্জে সাধারণ মানুষের জন্য ভূমিসেবা সহজীকরণে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা বাজারে এ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে, ভূমি সেবা সহায়তা কেন্দ্র। এখান থেকে উপজেলার মানুষ কোন ধরনের ভোগান্তি ছাড়া ভূমিসেবা নিতে পারবেন। এতে করে সাধারণ মানুষের ভুমি নিয়ে যে জটিলতা আছে, তা কমে আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেল সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী বলেন, ভূমি সেবার অন্যতম প্রধান কাজ অনলাইন সেবা। এ সেবা গ্রহণ করতে গিয়ে অনেক মানুষ হয়রানির শিকার হয়ে থাকে। তাই, সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার এই সেবা দানের জন্য সহায়তা কেন্দ্র চালু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ, স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভূমি সহায়তা কেন্দ্রের সেবা সহায়তাকারী প্রতিষ্ঠান বাকিলা ডিজিটাল সেন্টার সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের বাকিলায় ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

আপডেট : ০৯:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫