ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 30

চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতরা হলেন—মেরাজ (২২) ও ইমাম মিজি (২৩)।

যৌথ বাহিনীর প্রেস ব্রিফে জানানো হয়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুর ২টা ২৫ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে বাগাদী এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়, যাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫