চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশন ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। গতকাল সংগঠনের উপদেষ্টা পরিষদের স্বাক্ষরে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ সাকিব মুন্সী এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব চৌধুরী।
এছাড়া সহ-সভাপতি আল-আমিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাবের বেপারী, সাংগঠনিক সম্পাদক নূর আলম পাটোয়ারী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম পাটোয়ারী, দপ্তর সম্পাদক অনিক মুন্সী, প্রচার সম্পাদক ইমাম হোসেন ফয়েজ, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা বেগম ও রক্ত সম্পাদক প্রভা আক্তার নির্বাচিত হয়েছেন।
প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জাবেদ পাটোয়ারী, আয়ান আহম্মেদ রিয়াদ, মাহমুব মজুমদার, আহম্মেদ মেহরাজ ও আবু সুফিয়ান প্রধানীয়া। সদস্য হিসেবে রয়েছেন মতিউর রহমান, জয় রায়, ইমন পাটোয়ারী, ইরমান পাটোয়ারী ও সাকিব আল হাসান প্রমুখ।
সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, উপদেষ্টা মোস্তফা কামাল সুমন ও সাইফুল ইসলাম মির স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রতিষ্ঠার পর থেকে সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশন মানবিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৫ হাজার ব্যাগ রক্ত সরবরাহ করেছে। পাশাপাশি ব্লাড ক্যাম্পিং, বৃক্ষরোপণ, স্বাস্থ্য ক্যাম্পিং, খাদ্য সহায়তা, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ বিতরণসহ নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
এছাড়া মাদকবিরোধী উঠান বৈঠক, র্যালি, আলোচনা সভা এবং সামাজিক সচেতনতা কার্যক্রমের মাধ্যমে চাঁদপুর ছাড়িয়ে পাশের জেলাগুলোতেও সুনাম অর্জন করেছে সংগঠনটি।
উপদেষ্টারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করবে।




















