ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা প্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট: সেনাবাহিনীর সতর্কবার্তা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 30

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি–এর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া (ফেক) প্রোফাইল খোলা হয়েছে বলে জানা গেছে। এসব ভুয়া প্রোফাইল থেকে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই। ভবিষ্যতেও তিনি এমন কোনো প্ল্যাটফর্ম ব্যবহার বা পরিচালনার পরিকল্পনা করছেন না।

সাধারণ জনগণ ও গণমাধ্যমকে এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত কোনো ধরনের তথ্য বা বার্তায় বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও, সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর কার্যকলাপে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র – সংবাদ বিজ্ঞপ্তি আইএসপিআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সেনা প্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট: সেনাবাহিনীর সতর্কবার্তা

আপডেট : ১১:২৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫