ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে। ১৫ আগস্ট শুক্রবার বিকেলে প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন কালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান বেপারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক কারবারীসহ অপরাধীদের ঠাঁই হবে না। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নির্বাচন হবে। উঁকিঝুঁকি যারাই মারে, নির্বাচন প্রতিহত করার ক্ষমতা কারো নেই। আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। মানুষের জন্য কাজ করুন। ঘরে ঘরে পৌঁছে যান। ২০০৮ সালে এবং ২০১৮ সালে বেগম খালেদা জিয়া হান্নান সাহেবকে মনোনয়ন দিয়েছিলেন। ২০২৬ সালেও তিনিই মনোনয়ন পাবেন।” এ সময় তিনি খালেদা জিয়ার রোগমুক্তি এবং জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা করেন।
ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ফারুক সাঈদী, দেলোয়ার হোসেন বরকন্দাজ, সাধারণ সম্পাদক শাহ আলম মেম্বার, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি নাজিম সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফুল ইসলাম খান, সহ-সভাপতি কাউসার আহমেদ, হাবিবুর রহমান সুজন, মাকসুদ আলম খান, সাধারণ সম্পাদক ইমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোহন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন রিদু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল গাজী, ইউনিয়ন শ্রমিকদল নেতা ইলিয়াস পাটওয়ারী, আব্দুল গফুর জমাদার প্রমুখ।
মিলাদ, দোয়া এবং তবারক বিতরণের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




















