বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শাহরাস্তিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই আগস্ট শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঠাকুর বাজার দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদগণ, নব্বইয়ের আন্দোলনে শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের, প্রয়াত বিএনপি’র নেতৃবৃন্দর আত্মার মাগফেরাত ও আহত এবং অসুস্থ বিএনপি’র নেতৃবৃন্দদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক শাহাদাত হোসেন মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা শাহজাহান সম্রাটের সঞ্চালনায়
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর সাবেক মোঃ মোস্তফা কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপি নেতা মোঃ সাইফুল করিম মিনার।
উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি এহতেশামুল হক সজীব, বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান বিএসসি, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন খোকন, ইমাম হোসেন, আনোয়ার হোসেন আনু, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কুদ্দুস রানা, সাধারণ সম্পাদক সুমন মিয়া,
ছাত্রদল নেতা মোবারক হোসাইন সোহেল প্রমুখ
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি যুবদল ছাত্রদল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
সংক্ষিপ্ত আলোচনা সভাশেষে
খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে, প্রয়াত বিএনপি’র নেতৃবৃন্দর আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা মোঃ জাকির হোসাইন।




















