ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে নিম্নমানের পণ্য উৎপাদনকারী অবৈধ কারখানা সনাক্ত, ৫০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 31

চাঁদপুর সদর উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে একটি অবৈধ কারখানা সনাক্ত হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর ১টায় চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে আশিকাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, ‘সানওয়ে কনজিউমার এন্ড অ্যাগ্রে বিডি’ নামের একটি কারখানায় নিম্নমানের বিভিন্ন ভোক্তা পণ্য তৈরি করা হচ্ছিল। এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিম্নমানের পণ্য উৎপাদন করে বাজারজাত করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সেনাবাহিনী একযোগে অভিযান চালিয়ে কারখানার কার্যক্রমের অনিয়ম উন্মোচন করে।

জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং বাজারে নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ ধরনের যৌথ অভিযানকে সাধুবাদ জানিয়ে জানিয়েছেন, ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে সাধারণ মানুষ প্রতারিত হওয়া থেকে রক্ষা পাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে নিম্নমানের পণ্য উৎপাদনকারী অবৈধ কারখানা সনাক্ত, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৭:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫