ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে বোনের কাছ থেকে ৫০ টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা | Rknews71

আরকেনিউজ ডেস্কঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ বোনের কাছ থেকে ৫০ টাকা না পেয়ে ফরহাদ হোসেন (১৬) নামের এক কিশোরের গলায় ফাঁস আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুর দুইটায় পৌর এলাকার মধ্য কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে।
আত্মহননকারী ফরহাদ ওই বাড়ীর আমিন উল্যার ছোট ছেলে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফরহাদ কৃষি কাজ করলেও গত কয়েকদিন নিয়মিত কাজ করতেন না। পরিবারের কাছ থেকে টাকা নিয়ে পকেট খরচ চালাতো। ঘটনার দিন সকালে সে তার বোন রহিমা বেগমের কাছ থেকে ৫০ টাকা চায়। কিন্ত তার বোন  টাকা দেইনি।
এতে ফরহাদ ক্ষিপ্ত হয়। কিছুক্ষণ পর সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ওড়ঁনা দিয়ে ফাঁস দেয়। এ সময় পরিবারের লোকজনের ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফরহাদের বোন রহিমা বেগম বলেন, আমি গত কয়েকদিন ফরহাদকে টাকা দিয়েছি। কিন্তু টাকা নিয়ে সে ধুমপান করতো। এ কারণে আজকে তাকে টাকা দেইনি। এই রাগে যে সে ফাঁস দিবে, তা ভাবতে পারিনি। এ সময় সে কান্নায় ভেঙে পড়ে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, দুপুর আড়াইটার সময় ফরহাদ নামের ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে তাকে মৃত পেয়েছি। পরবর্তিতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে আমরা ফরহাদ নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করি। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে বোনের কাছ থেকে ৫০ টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা | Rknews71

আপডেট : ০২:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২