ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুদাফরগঞ্জ ও বিজরা বাজারে ৫০০ অবৈধ দোকান উচ্ছেদ।

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • 40
কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ও বিজরা বাজারে দিনব্যাপী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২০ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা। এ সময় বিজরা বাজারে প্রায় ২০০টি এবং মুদাফরগঞ্জ বাজারে প্রায় ৩০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, কুমিল্লার জেলার সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী মো. আদনান ইবনে হাসানসহ প্রশাসন, সেনাবাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে বাজারের ভেতরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকে দোকানপাট সরাতে ব্যস্ত হয়ে পড়েন। অনেক দোকানদার ক্ষোভ প্রকাশ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় অভিযান নির্বিঘ্নে সম্পন্ন হয়।
ইউএনও কাউছার হামিদ সাংবাদিকদের বলেন,
সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নকশার এলাইনমেন্ট অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ভবিষ্যতে কেউ পুনর্দখল করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন,
বিপুল পরিমাণ পুলিশ ও সেনা সদস্যের উপস্থিতিতে নির্বিঘ্নে এ অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতার জন্য প্রশাসন কৃতজ্ঞ।
তবে স্থানীয়দের অনেকেই শঙ্কা প্রকাশ করে বলেন, রাজনৈতিক সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই এসব দোকান আবার দখল হয়ে যেতে পারে। অন্যদিকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, হঠাৎ করেই উচ্ছেদে তারা বেকার হয়ে পড়েছেন। তাদের পরিবার নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে। তাই প্রশাসনের কাছে তারা পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সড়ক সম্প্রসারণ ও নকশা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে চলবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মুদাফরগঞ্জ ও বিজরা বাজারে ৫০০ অবৈধ দোকান উচ্ছেদ।

আপডেট : ০৭:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫