ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া পরিবারের হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না- জাকির

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • 28

বগুড়ার সোনাতলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার ২০শে আগষ্ট সোনাতলা উপজেলা বিএনপির কার্যালয়ে বেলা ৪ ঘটিকায়  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওহাব হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান  একেএম আহসানুল তৈয়ব জাকির।

তিনি বলেন, ৪৫ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাজসেবায় তারুণ্যের সম্পৃক্ততা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন। সেই লক্ষ্যেই আজও স্বেচ্ছাসেবক দল এগিয়ে যাচ্ছে একটি সুন্দর বাংলাদেশ গঠনের পথে।
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন, লক্ষ মামলায় হয়রানি ও জুলুম চালানো হয়েছে। তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেন,আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিন, সময়মতো নির্বাচন না দিলে পালিয়ে যেতে বাধ্য হবেন। শেখ হাসিনা কাপড় পালিয়ে যেতে  সময় পেয়েছিলেন,  কিন্তু আপনাদের  সে সুযোগও মিলবে না।
একেএম আহসানুল তৈয়ব জাকির আরও বলেন, “জিয়া পরিবারের হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।” একইসঙ্গে এনসিপি, জামায়াত ও চরমোনাইকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, “শিশু দল এখন চান্দাবাজ দলে রূপান্তরিত হয়েছে, জামায়াত ইসলামী রগ কাটা দল, আর চরমোনাই বেহেশতের টিকিট বিক্রি করছে।” এসব দলকে জনগণ কোনদিনও গ্রহণ করবে না।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু।
তিনি বলেন,স্বেচ্ছাসেবক দল বিএনপির অন্যতম শক্তিশালী অঙ্গসংগঠন। গণতন্ত্র পুনরুদ্ধারে এ দলের কর্মীরা অগ্রণী ভূমিকা রাখছে।
এছাড়াও বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম সিপন, বিএনপির সাংগঠনিক সম্পাদক  আহসান হাবিব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসলাম রাজ্জাক, উপজেলা  পৌর যুবদলের সিনিয়র আহ্বায়ক  মাহমুদুর রহমান রনি,  যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাবু,  প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমদাদুল হক টুকু, জহুরুল ইসলাম সেফা, বিএনপি নেতা মোস্তাক আহমেদ তরুণ, শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপি নেতা আবু সুফিয়ান পলিন,  উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক পাভেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জিয়া পরিবারের হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না- জাকির

আপডেট : ০৭:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫